-->

রক্তে ’৭১ঃ মুক্তিযুদ্ধের গল্প


খালেদের মনটা ভীষণ খারাপ। দেশে চলছে টানা অবরোধ আর হরতাল। স্কুল-কলেজ-ভার্সিটি-অফিস-আদালত- কল-কারখানা সবখানেই এক ধরণের অচলাবস্থা। সরকার কিম্বা বিরোধীরা কেউ কাউকে ছাড় দিচ্ছে না।মাঝখান দিয়ে নাভিশ্বাস ওঠছে আম-জনতার, বারো-তের পার হয়ে চৌদ্দটা বাজতে চলছে দেশের। মার্চ মাস, মানে স্বাধীনতার মাস এসেছে। কিন্তু কারো মধ্যে তেমন কোন উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না। রাস্তাঘাটে সকলের মধ্যে কেমন যেন এক অজানা আতঙ্ক ভাব চোখে পড়ে, ঠিক যেমনটি ছিল ১৯৭১ সালে। ’৭১-এর কথা মনে পড়তেই খালেদ খুঁজে বের করল তার প্রিয় ডায়েরীটি।


খালেদের মনে পড়ল আনা ফ্রাংকের ডায়েরীর কথা। ওটা আজ বিশ্ব বিখ্যাত। আসলে ইহুদীরা জানে কার ঢোল কোথায়, কখন এবং কিভাবে পেটাতে হয়। অপকর্মে তারা বিশ্বসেরা । অথচ ওদের প্রতি বিন্দুমাত্র অবিচার হলে সেটা এমনভাবে ফলাও করে যে গোটা দুনিয়ায় ওদের প্রতি দরদ উথলে ওঠে। এজন্যই কি মসী অসির চেয়ে শক্তিশালী ?



                                                                                                                 
বিধ্বস্ত মন আর বিক্ষিপ্ত ভাবনা নিয়ে খালেদ ডায়েরীর পাতা ওলটাতে থাকে।  আচ্ছা, ওর এই ডায়েরী কি কখনো ছাপার অক্ষরে আলোর মুখ দেখবে! আনমনে হেসে ফেলে খালেদ।আরে দূ---র! মাথাটাই গোলমাল হয়ে গেছে। নচেৎ এসব বিদঘুটে ভাবনা আসছে কেন ? ও কী তেমন কেউ না কী যে ওর ডায়েরী কেহ ছাপাতে যাবে ? তাছাড়া বর্তমান প্রজন্মের কাছে একাত্তর কী আদৌ মূল্যবান কিছু ?  

তবে একলা চলো রে


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ব্যক্তিগত রুমে নির্দিষ্ট চেয়ারে শরীরটা ছেড়ে দিয়ে বসে আছি। তসলীম আরেফীন, ভার্সিটির দেয়াল পত্রিকার সম্পাদক, ক’দিন ধরেই তাড়া দিচ্ছে একটা লেখা দেবার জন্যে। দেখেছে যে, আমার এক-আধটু লেখালেখির অভ্যাস আছে। তাকে খুশি করার জন্য ‘হ্যাঁ’ বলে দিয়েছি। কিন্তু ‘লিখবটা’  কী?  না আমি পেশাদার লেখক, না আমার আছে নজরুলের মতো প্রতিভা যে কলম ধরলেই হড় হড় করে লেখার ফোয়ারা ছুটবে! ভাবছি আর ভাবছি। ভাবতে ভাবতে ভীষণ ক্লান্ত বোধ করছি। কখন যে চোখ দুটো বুজে এল টের পেলাম না।



: আসসালামু আলাইকুম।
বয়স্ক গলায় সালামের শব্দে চমকে উঠলাম। বেশ বয়স্ক দু’জন ভদ্রলোক প্রায় একসাথে রুমে ঢুকলেন। পরনে পায়জামা-পাঞ্জাবী। বয়সে আমাদের সাবেক উপাচার্য মহোদয়ের সমবয়সী হবেন। সম্মান প্রদর্শনের জন্য দাঁড়িয়ে দুটো চেয়ার এগিয়ে দিলাম।

বালাগাল উলা বি কামালিহী...



মহান আল্লাহ্‌ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ। আর মানুষের মধ্যে আল্লাহ্‌ সর্বোত্তম করেছেন নবী আলাইহিস সালাম গনকে। নবী হওয়াটা এতই উচ্চ পর্যায়ের ব্যাপার যে পৃথিবীতে সাধনার দ্বারা কেহ কোন কালে নবী হয়নি এবং হবেও না। এটা একান্তই আল্লাহ্‌ পাকের দান। সুতরাং কোন মানুষের সম্পর্ক নবীর সাথে এবং অ-নবীর সাথে সমান হতে পারে না। 

                                                   
একজন মানুষের ওপরে একজন নবী বিশেষতঃ সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের কি কি হক বা অধিকার রয়েছে,

আল-কোরআনে বিজ্ঞান অন্বেষণ

(১) 
     
     গোটা বিশ্ব জাহানের একমাত্র লা-শরীক মহান প্রভু আল্লাহ্‌ পাকের তরফ থেকে তাঁর শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষের প্রতি প্রদত্ত শ্রেষ্ঠতম দান নিঃসন্দেহে ‘আল-কুরআনুল কারীম’। মহান ও অতুলনীয় এই গ্রন্থের সংস্পর্শে যারা না এসেছে তারা অন্তহীন দুর্ভাগ্যের অধিকারী। মহাপবিত্র এই গ্রন্থের অগণিত বৈশিষ্টের মধ্যে একটি এই যে, “ ইহা সব ধরণের জ্ঞানের আঁধার।” কিন্তু এই জ্ঞান আহরণ করা কি এতই সহজ ?



     বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ। তাত্ত্বিক এবং প্রায়োগিক, উভয় ক্ষেত্রে বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের প্লাবনে জগত ভেসে যাচ্ছে। পাশাপাশি বর্তমানে পবিত্র কুরআন শরীফের চর্চাও লক্ষণীয় হারে বেড়ে গেছে। বিশেষ করে আধুনিক শিক্ষিতদের মধ্যে এই বিষয়টি খুব বেশী পরিমাণে দৃষ্টিগোচর হয়। কিন্তু ইহাদের অনেকের মধ্যে একটি অদ্ভুত প্রবণতা বেশ ভালভাবেই চোখে পড়ে। তারা এ কথা প্রমাণ করার জন্য বেশ আগ্রহী হয়ে ওঠে যে, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার সমূহ যথাঃ বিদ্যুৎ, চুম্বক, আলো, মহাকর্ষ তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব, বিগ-ব্যাংগ তত্ত্ব, ডিএনএ কোড ইত্যাদির কথা পবিত্র কুরআন শরীফে বর্ণিত আছে।

জীন যখন বন্ধু

আসাদ ঘুমাচ্ছে।                                      
গভীর ঘুম।                                           
পড়তে পড়তে ক্লান্ত হয়ে কখন ঘুমাতে গেছে নিজেও জানে না। বাতি নিভিয়েছিল কী না, দরজা-জানালা ঠিকমত বন্ধ করেছিল কী না ইত্যাদি কিছুই বলতে পারবে না।                         
আসাদ ক্লাস এইটে পড়ে। বয়স তেরো। কিন্তু রুমে সে একাই থাকে। ছোটবেলা থেকেই ভীষণ দুঃসাহসী। ভয়-ডর ছাড়াই যেন তাকে তৈরি করা হয়েছে। দাদা বলেন, আসাদ আসলে আসাদ-ই (সিংহ)।

       
সেই গভীর ঘুমটা আচানক ভেঙ্গে গেল। মনে হচ্ছে গায়ের ওপর ভারী কিছু বসে আছে। বড় বড় মোলায়েম পশমের পরশ অনুভূত হচ্ছে। সিদ্ধান্ত নিল যে, চোখ কচলে ভাল করে দেখতে হবে। কিন্তু, একি! চোখ যে খোলা যাচ্ছেনা, হাত-ও নাড়তে পারছেনা। চোখ, হাত-পা সব কিছু যেন চেপে ধরে রাখা হয়েছে। নাকের ওপর ভারী শ্বাস পড়ছে। ভাল্লুক জাতীয় কোন জন্তু বলে মনে হচ্ছে। কিন্তু ভাল্লুকের তো এতক্ষনে তাকে মেরে কেটে খেয়ে-দেয়ে সাবাড় করে ফেলার কথা। তা-ও করছে না। তবে কি ?             
জীন-ভুত?

আবু জেহেলের প্রেতাত্মা

ধৃষ্টতার একটা সীমা আছে। তবে সেটা মনুষ্য সন্তানের, এমনকি জানোয়ারেরও। তবে মানব সুরতের ভেতরে যদি কোনো জানোয়ার বাস করে তার বোধহয় সেটা থাকে না। এমন কিছু প্রাণী সকল সময়ে পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। এদের উদ্দেশ্য একটাই, সমাজে অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি করা। তেমনি একজন হলেন আমাদের বর্তমান সরকারের টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।


গত মাসের ২৮ তারিখে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউ ইয়র্কের টাঙ্গাইলবাসীর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘আমি কিন্তু হজ আর তাবলিগ জামাতের বেশি বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ ও তাবলিগ জামাতের বেশি বিরোধী। ...এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়, হজের জন্য ২০ লক্ষ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই।

চাই ‘হরতাল এবং অবরোধ’ মন্ত্রণালয়


একটি মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামী ছাত্র সেনা কর্তৃক আহুত একটি হরতাল ৩১/৮/২০১৪ তারিখে দেশব্যাপী (বনা কবলিত এলাকা বাদে) পালিত হয়েছে। দীর্ঘদিনের হরতাল খরায় আক্রান্ত এই দেশে হরতালটি সকলের কাছে মোটামোটিভাবে উপভোগ্য হয়েছে। তবে এই হরতালটির বিশেষত্ব এই যে, এটি ছিল শান্তিপূর্ণ এবং নিরুত্তাপ । কোথাও কোন ভাংচুর কিংবা জ্বালাও-পোড়াও জাতিয় ঘটনা ঘটে নি। হরতালের আগের রাতে কিংবা হরতালের দিনে ধর-পাকড়ের ঘটনা না ঘটায়, বুঝতে কষ্ট হয় না যে, হরতালে সরকারের প্রত্যক্ষ-পরোক্ষ সমর্থন ছিল। উর্দু ভাষাতে প্রবাদ আছে, “আকল মন্দ কে লিয়ে ইশারায় কাফি হ্যাঁয়”। বিগত বৎসর সমূহের হরতালগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণের ফলে আমার মনে কিছু গুরুত্বপূর্ণ চিন্তার উদয় হয়েছে । দেশ ও জাতির কল্যাণে আমার এই চিন্তাধারাটি পরিবেশন করা অতীব জরুরী মনে করছি। 



গৌড় চন্দ্রিকা শেষ। এবারে শিরোনাম মোতাবেক আসল কথার পালা । তবে তার আগে অতীব জরুরী একটি কথা বলতেই হয় ।  অন্যথায়  ভুল বোঝাবুঝির ব্যাপক সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না । কথাখানা আমার নিজকে নিয়ে ।

জ্বীনের থাপ্পড়

দীর্ঘদিন পর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে মূসারা। আসলে দিন নয়, অনেক বৎসর বললে বিশুদ্ধ হবে। মূসারা বেশ কয়েকজন ভাই। মূসার বড় ভাইরা আসলেও, মূসা এবং তার ছোট ভাই ঈসা— এ দু’জন আগে কখনো গ্রামে আসেনি। সুতরাং আসার আগ থেকেই কৌতূহলে তাদের দম বন্ধ যাবার উপক্রম হয়েছিল। গ্রামে ঢোকার পর যেন তারা বুক ভরে নিঃশ্বাস নিলো।



মূসাদের গ্রামটি খুব সুন্দর। গ্রামের পাশ দিয়ে প্রবহমান বিখ্যাত ব্রহ্মপুত্র নদ। যদিও পলি জমে আর ভূমি দস্যুদের খপ্পরে পড়ে সে এখন শীর্ণকায়, কিন্তু পাড়ে দাঁড়ালে সহজেই উপলব্ধি করা যায় তার অতীত বিশালতা! অথচ এখন?
ছোট্ট ছোট্ট ডিঙি নৌকাতে মানুষ এপার-ওপার আসা-যাওয়া করছে, কোথাও কোথাও হেঁটেই পার হয়ে যাচ্ছে। কিন্তু দাদার কাছে শুনেছে যে একদা এই নদীতে বিশাল আকারের পাল তোলা নৌকা, এমনকি লঞ্চ-জাহাজ পর্যন্ত চলাচল করতো।

একটি ধর্ষণমুক্ত সমাজের প্রত্যাশায়


প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ধর্ষণ, শিশুধর্ষণ, গণধর্ষণ দিনের পর দিন বেড়েই চলছে। আইন হচ্ছে, সাজা হচ্ছে। কিন্তু অবস্থা যথা পূর্বং তথা পরং । বরঞ্চ পরিস্থিতি মন্দের চেয়ে মন্দতর হচ্ছে।  এক পরিসংখ্যানে জানা গেছে যে শুধুমাত্র ২০১২ সালেই  বাংলাদেশে ৭৭১ জন নারী ( শিশু এবং বড় ) ধর্ষিতা হয়েছে , তন্মধ্যে গণধর্ষণের শিকার ১৫৭ জন আর ধর্ষণের পর খুন হয়েছে ১০৬ জন ( সূত্রঃ  দৈনিক কালের কণ্ঠ, ১২-০১-২০১৩ )। এমন অবস্থা কী  চলতেই থাকবে! 

এত্থেকে  কি নিস্তার নেই? খুবই যুক্তিসংগত একটি প্রশ্ন ।  তবে প্রশ্নটির জবাব খুঁজে পাওয়ার আগে আর একটি আত্নজিজ্ঞাসার উত্তর জানাটা অধিকতর জরুরীঃ আসলেই কি আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই ? আমরা কি প্রস্তুত আছি এমন একটি সমাজ তৈরির জন্য যেখানে থাকবে না ধর্ষণ কিংবা কোন ধরণের যৌন উক্তক্তকরণ 
(eve teasing) ?  আমাদের এই প্রস্তুতি কি যথার্থ ? না কি উহা কেবল স্লোগানসর্বস্ব ? প্রশ্নটি এই কারণে আসছে যে, ইদানীং নারী নির্যাতন বন্ধে নানা ধরণের সমাবেশ, সেমিনার, সিম্পজিয়াম ও মানববন্ধন হচ্ছে এবং আরও হয়তো হতে থাকবে। আমি এগুলোকে নিরুৎসাহিত করছি না । আমি ভাবছি এগুলোর কার্যকারিতা নিয়ে। একটি  স্বতঃসিদ্ধ কথা আছে : কোন সমস্যা সমাধান করতে হলে তার গভীরে যেতে হয়, টান দিয়ে উপড়ে ফেলতে হয় সমস্যার জড় সহ । অথচ সেই প্রচেষ্টা কোথাও দৃষ্টিগোচর হচ্ছে না । বরং এর উল্টোটাই অনেক জায়গায় চোখে পড়ে, বিশেষ করে ঐ সকল স্থানে যেখানে N.G.O. দের ব্যানারে ঐ সমস্ত সভা-সম্মেলন হয়ে থাকে।  


বিস্তারিত আলোচনায় যাবার প্রাক্কালে আমি ক্রমাগত ধর্ষণ বৃদ্ধি পাওয়ার কারণসমূহকে দুটো ভাগে ভাগ করছিঃ Primary ( অর্থাৎ মূল বা প্রধান) কারণ ও Secondary (অর্থাৎ শাখা বা দ্বিতীয় পর্যায়ের)

যখন এমন হবে....

( পর্ব ১ ) :   

সে অনেক অনেক দিন পরের কথা । 


ডক্টর আখদায়ুল কাজ্জাব। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এক ডাক সাইটে অধ্যাপক। ‘Kajjab’s Conjecture’ আর  বিজ্ঞানী ‘হকিঙ-এর অসমাধিত কর্মের সমাধান’ এই দুটো বিষয় ভদ্রলোককে বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছে। তবে ভদ্রলোক কেবল বিজ্ঞানের নিরস শিক্ষক  নন; দেশের নানা সমস্যা নিয়ে তিনি প্রচুর মাথা ঘামান, লেখালেখি করেন, দিকনির্দেশনাও দিয়ে থাকেন। ‘ভুতের মুখে কেন রাম নাম’ ও ‘0 + 0 ≠ 0’ বই দুটো তাকে সর্বসাধারণ মহলে পরিচিত করেছে।  এ  কারণে দেশের ভিতরে-বাহিরে ভক্তের অভাব নেই তার। রাস্তায় বের হলে সালাম আর সম্ভাষণের জবাব দিতে দিতে ভদ্রলোক ক্লান্ত হয়ে পড়েন। অথচ এই বিশ্ববিখ্যাত ডক্টর সাহেবের ইদানীং বেশ কিছু রাত ধরে  ঠিকমত ঘূম হচ্ছে না। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় দিন আর রাত গুলো পার করছেন। 


 
অবশ্য এই যন্ত্রণার কারণ না পারিবারিক, না পেশা সংক্রান্ত।  দীর্ঘদিন ধরে তিনি উপলব্ধি করে আসছেন যে, সমাজে একটি বড় ধরণের পরিবর্তন দরকার। আর সেই পরিবর্তনটা হতে হবে মানুষের চিন্তায়-চেতনায় ও কর্মে। ‘ বদলে যাও, বদলে দাও’ স্লোগানটা সেই শিশুকাল থেকে শুনে আসছেন। কিন্তু বদলাল আর কৈ ?  কিন্তু মৌলিকভাবে কি পরিবর্তনটা দরকার ? এটা ভাবতে ভাবতেই ভদ্রলোকের ঘুম গেছে গোল্লায়। রাত দিন এটা সেটা পড়ছেন, ভাবছেন আর কাপের পর কাপ কফি পান করছেন। কিন্তু কোন সিদ্ধান্তে পৌছতে পারছেন না।