-->
মহানবী (সাঃ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মহানবী (সাঃ) লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

হিজরত : সর্বকালের শ্রেষ্ঠতম প্রেম-উপাখ্যান

(প্রেমের জন্য মানুষ অনেক কুরবানি করে। তবে প্রেম বলতে আমাদের স্থূল দৃষ্টিতে যা ভেসে ওঠে, দৃষ্টিটাকে সম্প্রসারিত করে সেই সর্গে আমরা মা-বাবা-সন্তান, বন্ধু-বান্ধব, গুরু-শিষ্য ইত্যাদি বহুবিধ ভালোবাসাকে অন্তর্ভুক্ত করতে পারি। সাহাবীদের নবীপ্রেম ছিল তেমনি একটি বিষয়। তবে ওটা ছিল নজিরবিহীন !  আর ঐ বে-নজীর নবীপ্রেমের কারণে এই আসমান-যমীন সাক্ষী হয়ে আছে অনেক অচিন্তনীয় ঘটনার। ঐ সকল ঘটনাগুলোর মধ্যে যেটি শ্রেষ্ঠতম, সেটির কথা শুনাচ্ছি)।




৬২২ খ্রিস্টাব্দ।

মক্কা নগরী। 

দিন যায়, রাত আসে। দিনান্তের কর্মশেষে একে একে প্রায় সকলে ঘুমিয়ে পরে। কিন্তু সুপ্তিমগ্ন বসুন্ধরার বুকে শত ক্লান্তি সত্ত্বেও সারাটি রাত সদা-সতর্ক জেগে থাকেন একজন। শুধু জেগে নয় ! দুয়ারে পিঠ ঠেকিয়ে, কান খাড়া করে অপেক্ষা করেন !! গত কয়েকমাস ধরে প্রতিটি নিশি তিনি এভাবেই পার করছেন !!!    

কে তিনি ? 

আল-কুরআনের অবিকৃতিঃ একটি মহাবিস্ময়

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জমানাতে সম্পূর্ণ কুরআনের হাফেয ছিল অনেক ; কিন্তু সমগ্র কুরআন একত্রে লিপিবদ্ধ ছিল না ( কারো কারো নিকটে কিছু কিছু অংশ অবশ্য লিখিত আকারে ছিল) । হযরত আবুবকর সিদ্দীক রাঃ-এর যুগে ইয়ামামার জিহাদের পরে গোটা কুরআন শরীফকে একখণ্ডে (one volume) একত্রায়িত করা হয় (১৩-১৪ হিঃ, 633-634 খৃঃ)। এটিই প্রথম লিখিত সুবিন্যস্ত কোরআন। এর বৈশিষ্ট্য হলো –– এটিকে রাসুল (সা.) বর্ণিত ধারাক্রম অনুসারে লেখা হয়েছে এবং এখানে কেবল সেসব আয়াত লেখা হয়েছে, যেগুলোর তিলাওয়াত রহিত হয়নি। এই সংকলনের উদ্দেশ্য ছিল একটি সুবিন্যস্ত,  গ্রন্থিত কোরআনের কপি মওজুদ রাখা, যাতে প্রয়োজনের সময় উহার দ্বারস্থ হওয়া যায় । এই কপিটি আমৃত্যু হযরত আবু বকর (রাঃ) এর কাছে ছিল। এরপর উহা হযরত উমর (রা.)-এর কাছে ছিল। তাঁর অসিয়ত মোতাবেক তার শাহাদাতের পর উম্মুল মু’মিনীন হযরত হাফসা (রা.)-এর কাছে  বর্ণিত কপিটি সংরক্ষিত  ছিল।

      
হযরত ওসমান (রাঃ) এর আমলে দেখা গেল দুরবর্তী এলাকার অনেকেই রাসুল (সাঃ) যেরকম উচ্চারণ (pronunciation -এর কথা বলা হচ্ছে, accent-এর নয়)  শিখিয়েছিলেন সেরকম উচ্চারণ করতে পারছে না। তাতে অনেক স্থানেই অর্থের বিকৃতি হয়ে যাচ্ছিল। উচ্চারণে একরূপতা (uniformity) আনার জন্য হযরত হাফসা (রাঃ)-এর নিকট সংরক্ষিত সংকলনটি হতে হযরত উসমান রাঃ উক্ত খন্ডের ৭টি অনুলিপি প্রস্তুত করে ( হিঃ ২৫-৩০, ৬৪৬-৬৫১ খৃষ্টাব্দ ) পবিত্র মদিনা নগরীতে এক কপি রেখে অন্য ৬টি কপিকে তৎকালীন ইসলামী জাহানের প্রধান স্থান সমূহ যথাঃ মক্কা, কুফা, বসরা, দামেস্ক, ইয়েমেন এবং বাহরাইনে পাঠিয়ে দিলেন। 

বিভ্রান্ত তারুণ্য এবং অনুসরণীয় ব্যক্তিত্ব

গত ১লা জুলাই, ২০১৬ –তে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁতে এমন  একটি ঘটনা ঘটে যা যেমন লোমহর্ষক, তেমন নিন্দনীয়। উক্ত ঘটনা এবং সমসাময়িক আরও কিছু ঘটনা-দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক ধরণের সামাজিক অবক্ষয়ের মধ্য হতে একটি বিশেষ চিত্র সুস্পষ্টভাবে চিহ্নিত করা গেছে। উহা হচ্ছে, বাংলাদেশের বর্তমান যুব সমাজ ক্রমান্বয়ে বিপথগামী হয়ে যাচ্ছে । এখন স্থানে স্থানে সেমিনার-সিম্পজিয়ামের ঢল নেমেছে। সর্বত্রই একই আলোচনা ‘তরুণ প্রজন্মকে কিভাবে সঠিক পথে রাখা যায় ? তরুণরা কাকে অনুসরণ করবে ?’



আদর্শের সন্ধানে 

উপরোক্ত জিজ্ঞাসার জবাবে নানা মুনীর নানা মত পাওয়া যাচ্ছে।  অনুসরণীয় হিসাবে কেহ ম্যান্দেলা , কেহ ওবামা, কেহ বিল গেটস, কেহ স্টিভ জবস, কেহ বা মহাত্মা গান্ধীর কথা বলছেন। কেহ উপদেশ দিচ্ছেন বেশী বেশী করে খেলাধুলাতে মগ্ন হতে। আবার কেহ কেহ পরামর্শ দেন রবীন্দ্রচর্চা করতে। আমি কোন ধরণের দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই বলছি যে এহেন ব্যক্তিবর্গকে অনুসরণ করা অপেক্ষা শেরেবাংলা-সোহরাওয়ারদি-বঙ্গবন্ধুকে অনুসরণ করা শতগুণে উত্তম।
কিন্তু এই তিনজনও যার অনুসারী হিসাবে পরিচয় দিতে গৌরবান্বিত হতেন, সেই মহান ব্যক্তিত্বের অনুসরণ নিয়েই আমার এই নিবন্ধটি । আর  সেই মহান ব্যক্তিটি হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইহা সত্যি পরম আশ্চর্যের বিষয়, কোন বাঙালী যুবক যখন  বলে যে, সে এমন কাউকে খুঁজে পাচ্ছে না যাকে অনুসরণ করে একটি আদর্শ জীবন গঠন করা যায়। কারণ বাংলা ভাষায় বিশ্বনবী সম্পর্কে জানার জন্য বইপত্রের কোন অভাব নেই।

বালাগাল উলা বি কামালিহী...



মহান আল্লাহ্‌ পাকের শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ। আর মানুষের মধ্যে আল্লাহ্‌ সর্বোত্তম করেছেন নবী আলাইহিস সালাম গনকে। নবী হওয়াটা এতই উচ্চ পর্যায়ের ব্যাপার যে পৃথিবীতে সাধনার দ্বারা কেহ কোন কালে নবী হয়নি এবং হবেও না। এটা একান্তই আল্লাহ্‌ পাকের দান। সুতরাং কোন মানুষের সম্পর্ক নবীর সাথে এবং অ-নবীর সাথে সমান হতে পারে না। 

                                                   
একজন মানুষের ওপরে একজন নবী বিশেষতঃ সর্বশেষ নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লমের কি কি হক বা অধিকার রয়েছে,