আসাদ ঘুমাচ্ছে।
গভীর ঘুম।
পড়তে পড়তে ক্লান্ত হয়ে কখন ঘুমাতে গেছে নিজেও জানে না। বাতি নিভিয়েছিল কী না,
দরজা-জানালা ঠিকমত বন্ধ করেছিল কী না ইত্যাদি
কিছুই বলতে পারবে না।
আসাদ ক্লাস এইটে পড়ে। বয়স তেরো। কিন্তু রুমে সে একাই থাকে। ছোটবেলা
থেকেই ভীষণ দুঃসাহসী। ভয়-ডর ছাড়াই যেন তাকে তৈরি করা হয়েছে। দাদা বলেন, আসাদ আসলে আসাদ-ই (সিংহ)।
সেই গভীর
ঘুমটা আচানক ভেঙ্গে গেল। মনে হচ্ছে গায়ের ওপর ভারী কিছু বসে আছে। বড় বড় মোলায়েম
পশমের পরশ অনুভূত হচ্ছে। সিদ্ধান্ত নিল যে, চোখ কচলে ভাল করে দেখতে হবে। কিন্তু,
একি! চোখ যে খোলা যাচ্ছেনা, হাত-ও নাড়তে পারছেনা। চোখ, হাত-পা সব কিছু যেন চেপে
ধরে রাখা হয়েছে। নাকের ওপর ভারী শ্বাস পড়ছে। ভাল্লুক জাতীয় কোন জন্তু বলে মনে
হচ্ছে। কিন্তু ভাল্লুকের তো এতক্ষনে তাকে মেরে কেটে খেয়ে-দেয়ে সাবাড় করে ফেলার
কথা। তা-ও করছে না। তবে কি ?
জীন-ভুত?