-->
অলিম্পিয়াড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অলিম্পিয়াড লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গণিত অলিম্পিয়াডের টক-মিষ্টি-ঝাল

( ৮ম ঢাকা দক্ষিণ আঞ্চলিক স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৬ (তাং ২৫/১১/২০১৬) উপলক্ষে DIU কর্তৃক প্রকাশিত Souvenir এর লেখা) 

পৃথিবীতে অনেক ধরণের প্রতিযোগিতা আছে। আর প্রতিযোগিতায় বিজয়ী হওয়া মানেই এক অনাবিল আনন্দ। তবে একটি কঠিন অংক সমাধান করার যে মানসিক আনন্দ, তার সাথে তুলনা করার মত পৃথিবীতে আদৌ কিছু কী আছে! হয়তো থাকতে পারে, তবে তার সংখ্যা যে নেহায়েত নগণ্য তাতে কোন সন্দেহ নেই। এককালে এই নির্মল আনন্দে অবগাহন করত কেবল ভুবন বিখ্যাত গণিতবিদগণ, অনেকটা একান্তে, সমাজ থেকে আলাদা হয়ে। কিন্তু এতে বিবর্তন ঘটিয়েছে গণিত অলিম্পিয়াড এসে।  মনের আনন্দ পরিমাপের যদি কোন যন্ত্র আবিষ্কার হত, তবে মাপলে দেখা যেত যে বিশ্বকাপে গোল্ডেন বল কিম্বা গোল্ডেন বুট জয়ীর মনে যে আনন্দ তার চেয়ে ঢের বেশী আনন্দ একজন গণিত অলিম্পিয়াড বিজয়ীর মনে।                                                                                                                

শিক্ষাবিদ ডঃ মুহম্মদ জাফর ইকবালের নিকট বাংলাদেশের  সকল গণিতপ্রেমীরা চির ঋণী কারণ তার হাত ধরেই এদেশের গণিতবিদরা গণিতের বিশ্বযুদ্ধে অংশগ্রহণে উদ্বুদ্ধ হতে শুরু করে। তবে ডঃ জাফরের যাবতীয় কার্যক্রম কেবল IMO তথা  প্রাক বিশ্ববিদ্যালয় পর্যায়ে সীমিত। অতএব, দরকার ছিল আর একজন পথিকৃতের যিনি Tertiary তথা বিশ্ববিদ্যালয় পর্যায়ে গণিত অলিম্পিয়াডকে সারাদেশে ছড়িয়ে দেবেন। A F M Mujibur Rahman Foundation হচ্ছে সে-ই নকীব যার ডাকে আজ

গণিত অলিম্পিয়াড এবং বাংলাদেশ

অতি সম্প্রতি একটি অনুরোধ পত্র হাতে এসেছে। পত্রটি ঢাকাস্থ ইরান ইসলামী প্রজাতন্ত্রের তরফ থেকে কয়েকটি টেবিল ঘুরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমার কাছে ( যেহেতু আমি বিষয়টির সাথে সরাসরি সম্পৃক্ত) এসে স্থিত হয়েছে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক যথাযথ পদক্ষেপ গ্রহণ করি।  পত্রের বিষয়বস্তু ইরানের রাজধানী তেহরানে আগামি আগস্টে অনুষ্ঠিতব্য ১৭তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড অংশগ্রহণ সম্পর্কিত। 


ইরানের   National Organization for Educational Testing (NOET) তত্ত্বাবধানে  এই প্রতিযোগিতাটি ২০০০ সাল থেকে ফি-বৎসর অনুষ্ঠিত হয়ে আসছে।  যেহেতু আমি গণিতের ছাত্র এবং পেশা হিসাবে গণিত পড়াই, সুতরাং বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করলাম। অতঃপর লক্ষ্য করলাম