-->

অঝোর ধারায়

মুক্তার মনের আনন্দ আর বাঁধ মানছে না আজ। জীবনে দুটো দিন বাদে এত আনন্দ আর কবে পেয়েছিল! হ্যাঁ, ঐ দুটো দিনের কথা অবশ্যই আলাদা। শুধু তার একারই নয়, মুক্তা মনে করে, দুনিয়ার সব মেয়েদের ক্ষেত্রেই দুটো বিশেষ দিন আছে। প্রথমটি হচ্ছে  বিয়ের দিন। ঐ দিন সে মানিকের বউ হয়ে এ ঘরে আসে। তখন অনুভব করেছিল যে,  তার  মেয়ে জনম সার্থক। অকূলপাথারে সে আর একা নয়। তার জীবন নৌকার মাঝি আছে । দ্বিতীয় শ্রেষ্ঠতম খুশীর দিনটি ছিল বাবুর মা হবার দিন। উপলব্ধি হল যে এতদিনে তার নারী জনম পরিপূর্ণতা পেল।
: বৌ মা, জলদি যাও। পানির কাজ কম কর।বাবুর ঠাণ্ডা লেগে যাবে।
: মা, এখনি আসছি। শাশুড়ি তহুরা বেগমের ডাকে মুক্তা সাড়া দেয়।

তহুরা বেগম বিধবা, বয়স ষাটের কাছাকাছি। শখের হোমিও তাক্তার। তবে হাতযশটা বেশ ভাল। এলাকাতে সবাই এক নামে চেনে। এতক্ষণ বাবুকে কোলে নিয়ে আদর করছিলেন। এইমাত্র শুইয়ে দিয়ে নিজের রুমে ফিরে যাচ্ছেন। হার্টের রোগী। নিয়ম মেনে চলেন।
: আপা,  আপনি যান তো। এবারের তাগাদাটা এল ময়নার মার তরফ থেকে।

০২-০৩-৭১

আজাদের চোখে ঘুম নেই। রজনী গভীর থেকে গভীরতর হচ্ছে। অথচ আজাদ বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করছে, থেকে থেকে উঠে বসছে, আবার শুয়ে পড়ছে। কেন? কিসের জন্য? আজাদ কিছুই বুঝতে পারছে না। কেবল হৃদয়ের গভীর থেকে উঠে আসা টর্নেডোর আভাস পাচ্ছে। এ যেন এক প্রলয়ঙ্কারী সাইক্লোন, সব কিছু ভেঙ্গে-চুরে চুরমার করে দেবে । কিন্তু কী করে সম্ভব! আজাদ মাত্র কৈশোরে পদার্পণ করেছে, বয়স এখনো তেরো হয়নি।
আগামীকাল যেন কয় তারিখ? ২রা মার্চ, ১৯৭১ সাল। মিছিলে যেতে হবে।  যেমন করেই হোক, যেভাবেই হোক।
: কি রে, বাবা! ঘুম থেকে উঠবি না?
মায়ের ডাকে চোখ রগড়াতে রগড়াতে বিছানায় উঠে বসলো আজাদ। টেবিল ঘড়িটার দিকে তাকালো। সাড়ে  আটটার মতো বাজে। শরীরটা ম্যাজ ম্যাজ করছে। অনেক রাত করে ঘুমানোর জের। মিছিল কি শুরু হয়ে গেছে? প্রশ্নটা মনে জাগতেই সব অলসতা নিমিষে উড়ে গেল। ঝটপট হাত মুখ-ধুয়ে নাস্তা খেতে বসলো।

একটি ছবির জন্য

ডায়েরির মলাটে ময়লার পুরু আস্তর জমে গেছে, পাতাগুলোও বেশ বিবর্ণ। বুঝা যায় যে অনেকদিন ধরা- ছোঁয়া হয়নি।
ওটা খালেদের ডায়েরি। ঠিক ডায়েরি নয়, ওটা তার কাছে সাত রাজার ধন। বাবার কাছ থেকে আবদার করে সে ডায়েরিটা চেয়ে নিয়েছিল।  কিন্তু সেটা সম্প্রতি বা দু’এক বছর আগে নয়। আজ থেকে বিয়াল্লিশটি বৎসর আগে অর্থাৎ সেই রক্তঝরা ১৯৭১ সালে। ও-  তখন অনে-ক ছোট, বয়সটা ছিল দশের নিচে। বাবাকে প্রায় দেখত রাতের বেলা ঘুমানোর আগে কাল  মলাটের একটি খাতায় কি যেন লিখছে। জিজ্ঞেস করাতে বাবা একদিন ডায়েরির ব্যাপারটি বুঝিয়ে বলল। দু’দিন পরে খালেদের ডায়েরি লেখার শখ জাগল। আব্দার করতেই বাবা সবুজ মলাটের সুন্দর একটি  ডায়েরি কিনে দেয়। উৎসাহের চোটে প্রথম কয়দিন বেশ লেখা হয়। তারপর আর উৎসাহ ধরে রাখতে পারে নি। মাঝে মধ্যে লিখতে বসত, তাও বিশেষ কোন ঘটনা ঘটলে।

গোটা ১৯৭১ সালের ২০-২২ টি ঘটনা লেখা আছে। তারপর আর ডায়েরি লেখার কোন আগ্রহ খালেদের মাঝে তৈরি হয়নি। তাই আর কেনাও হয়নি। সেই বিশেষ ডায়েরি খানাই সযত্নে রেখে দিয়েছে। মাঝে মাঝে নামিয়ে পড়ে, অন্যকেও শুনায়। আজ আবার নামাল, তবে অনেক অনেক দিন পরে। উল্টাতে উল্টাতে এক জায়গায় এসে দৃষ্টি আটকে গেল। সেই কাঁচা হাতে একটি ঘটনা লেখা। তবে শিরোনামও দেয়া আছে। শিরোনামটা দেয়ার আগে বেশ কাটাকুটিও আছে। অর্থাৎ শিরোনামটা ঠিক করতে তাকে অনেক বেগ পেতে হয়েছে। শেষমেশ গৃহীত শিরোনামটি : একটি ছবির জন্য। 
                             
খালেদ পড়তে শুরু করে, যদিও এর আগেও অনেক বার পড়া হয়েছে।
 ঘটনাটি সংক্ষেপে লেখা । কিন্তু পড়া শুরু করা মাত্রই ঐ দিনের সব কিছু ছবির মত তার সামনে ভাসতে থাকে। প্রতিবারই এমনটি হয়। আজও তাই হল।

১৫ ই আগস্ট, ১৯৭১ সাল। সকাল সোয়া ৯ টার মত বাজে।                                           
: কি রে খালেদ, স্কুলে যাবি না ?                                       
: হ্যাঁ, মা যাব। এখুনি রেডি হচ্ছি।
                                 
মার ডাকে সাড়া দিয়ে কয়েক মিনিটের মধ্যে খালেদ প্রস্তুত হয়ে নেয়। দ্রুত কয়েক লোকমা ভাতও খেয়ে নেয়। ঘর থেকে বের হওয়ার আগে স্কুলের ব্যাগটা খুলে দেখে নেয় সব কিছু ঠিকঠাক মত আছে কি না।

অচেনা মন

“ ওরা রাজাকার । ছয়জনের একটি দল। এলাকার মানুষ ওদেরকে এড়িয়ে চলে। ভয়ে এবং ঘৃণায় । পাক হানাদার বাহিনী এলাকাতে এসেছিল ৮-৯ মাস আগে। এলোপাথারী ধ্বংস যজ্ঞ চালিয়ে থানা সদরে চলে যায়। মাঝে মধ্যে আসে, দু’একটা চক্কর মেরে যায়। সর্বসাধারণ সতর্ক হওয়ার একটা সুযোগ তবু পায়। কিন্তু এই রাজাকারের দল! ওদের কথা না বলাই ভাল। হেন কোন অপকর্ম নেই, যা গত কয়েকমাসে ওরা করে নাই। আমি অবশ্য স্বচক্ষে কিছু দেখি নাই। বেশীরভাগ শুনেছি দোকানদার দুলু চাচার কাছ থেকে। আরো দু’চার জনেও আমাকে কিছু কিছু জানিয়েছে। বয়সে ছোট। নচেৎ হয়তো আর অনেক কিছু জানা যেত।”

কথাগুলো খালেদের ডায়েরীতে লাল কালিতে লেখা। রাজাকারদের প্রতি খালেদের প্রচন্ড ঘৃণা। বাবা বলেছিল, ”বাহার ভাই-কে স্থানীয় রাজাকাররা পাক বাহিনীর হাতে ধরিয়ে দেয়। পরে পাক-বাহিনীর নির্মম নির্যাতনে বাহার ভাই শহীদ হয় । ” নভেম্বরের শেষ দিকে খবর আসে যে, বাহার জেঠার একমাত্র ছেলে তারেক মুক্তিযুদ্ধে শহীদ হয়ে গেছে। চারটে মেয়ে নিয়ে জেঠি যে এখন কী করবে। ঐ বয়সে ছোট্ট খালেদের ভাবনা তালগোল পাকিয়ে যেত।
কিন্তু মানুষ যা চায় সর্বদা যদি তাই ঘটত, তবেতো বিধি বলে কিছু থাকত না! 

*** *** *** ***

১৬ ই ডিসেম্বর, ২০১৩ সাল। বিজয় দিবস ।
গাজীপুর জেলায় গজারী বনের ধারে এক নিভৃত গ্রাম। উঠোনে চাঁদর গায়ে আরাম কেদারায় বসে খালেদ পৌষের মিষ্টি রোদ উপভোগ করছে। হাতে তার সেই সবুজ মলাটের ডায়েরীটি যাকে বিগত বিয়াল্লিসটি বৎসর যাবৎ যক্ষোর ধনের মত সে যত্ন করে আলগে রেখেছে। প্রতিটি বিজয় দিবসেই খালেদ একই কাজ করে। পড়তে পড়তে প্রায় মুখস্থ হয়ে গেছে। তারপরও নজর বুলাতে থাকে।

মৌলবাদ: যে কথা বলা হয় না

(কেন এই লেখা? বিশ্ববিদ্যালয়ে পড়াই। সে সুবাদে অনেকের অনেক প্রশ্নের জবাব দিতে হয়। জীবনে বহুবার ‘মৌলবাদ’ নিয়ে নানা প্রশ্নের সম্মুখীন হয়েছি। ঐ সকল প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে যা পেলাম, তা নিয়েই আজকের এ লেখা। মৌলবাদের মূল-সন্ধানী এ লেখার মুখবন্ধে এটা বলতে পারি— এ যেন কেঁচো খুড়তে গিয়ে সাপের সন্ধান পাওয়া׀)

মৌলবাদ কোনো উর্দু, আরবি বা ফার্সি শব্দের বাংলা অনুবাদ নয় ׀ Fundamentalism একটি ইংরেজি শব্দ, যার বাংলা করা হয়েছে ‘মৌলবাদ’ শব্দটি দ্বারা ׀
׀
মৌলবাদের জন্ম

ইতিহাস ঘেঁটে দেখা যায় যে, শব্দটি প্রথম ব্যবহার করা হয় আমেরিকায় এবং ১৯২২ সালে׀ ১৮০০ সালের পর থেকে শুরু হয় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের স্রোত ׀ সেই স্রোতধারায় ভেসে যাবার উপক্রম হয় খ্রিস্টধর্মের অনেক বিশ্বাস ও প্রচলিত ধারণা׀ নাস্তিক্যবাদের (aethism) প্রসার ব্যাপকতা লাভ করে ׀

ধর্মনিরপেক্ষতা এবং আগামী প্রজন্ম

‘ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়’ ---- বড়ই আপাতঃমধুর একটি স্লোগান যা শোনেনি এমন বাংলাভাষী বোধহয় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বক্তার পরিচয়ে বিভ্রান্ত না হয়ে কথাটা আদৌ সত্য কী না এ বিষয়ে খুব কম লোকই মাথা ঘামান। ‘বক্তার পরিচয়’ শব্দ দুটো এজন্য চয়ন করলাম কারণ ঐ স্লোগানটি যারা সবচে বেশী আওড়ে থাকেন, তারা সমাজের ‘হাই-ফাই’ শ্রেণী । তাদের অনেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী-এম.পি., কেউ কেউ লেখক, কেউ বিজ্ঞানী, কেউবা ভার্সিটির শিক্ষক ইত্যাদি। আর হুজুগে বাঙালীর চরিত্র হল নেতা গোচের লোকেরা কিছু বললে ঐ কথাকে চোখ-কান বুজে গ্রহণ করা। সাধে কি আর সোনার বাংলার এই দুরবস্থা ! তাই দেখা যাচ্ছে যে, কাঙ্খিত কিংবা অনাকাঙ্খিত যাই হোক না কেন ‘ধর্মনিরপেক্ষতা (secularism)’ নামক মতবাদটি ক্রমশঃ বিস্তার লাভ করছে। কিন্তু এই বিস্তার কি গোলাপের সুবাসের বিস্তার না কি প্রাণঘাতী AIDS ভাইরাসের বিস্তার, এইটি হল দুশ্চিন্তার বিষয়। আসুন আমরা খোলা মন আর চোখ দিয়ে মতবাদটিকে জানতে চেষ্টা করি।


‘ধর্মনিরপেক্ষতা’-কে ইংরেজিতে secularism বলে। কিন্তু একটি সহজ সত্য হচ্ছে ‘ধর্মনিরপেক্ষতা’-কে ইংরেজিতে secularism শব্দে অনুবাদ করা হয় নি, বরং ইংরেজি secularism কে বাংলাতে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দ দ্বারা অনুবাদ করা হয়েছে । যে বা যারা তৈরি করেছেন তারা secularism নামক মতবাদটি তৈরি করেছেন । আর যারা এটাকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন তারা বুঝে অথবা না বুঝে ‘ধর্মনিরপেক্ষতা’ শব্দটি তৈরি করেছেন।

জয় পরাজয়

অপরূপ সুন্দর এক বন! এত বেশী সুন্দর যে একবার এক মানুষ সে বনে ঘুরতে গিয়েছিল। সে এতই মুগ্ধ হয়েছিল যে, প্রাণমাতানো এক কবিতা লিখে ফেললঃ
কোন্ বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
শুধু যে প্রাকৃতিক ভাবে সুন্দর তাই নয়, বনের বাসিন্দারাও খুব ভাল। বনে কোন বাঘ- ভাল্লুক-সিংহ নেই, আছে প্রধানতঃ গরু-মহিষ-ভেড়া-ছাগল। আর আছে অনেক অনেক হরিণ। দু’ চারটে ঘোড়াও আছে। একটি ঘোড়া খুবই দুরন্ত দুর্বার। ওটাকে বাকিরা রাজা হিসাবে মেনে নিয়েছে। ঘোড়া যেহেতু তৃণভোজী প্রাণী, তার দ্বারা কারো আক্রান্ত হওয়ার আশংকা প্রায় শূন্য ।


এ সকল বাসিন্দাদের পরস্পরের মধ্যে কোন হিংসা বিদ্বেষ নেই, আছে কেবল সৌহার্দ্য ।

বাবার কাঁধে

রাস্তার মাথায় একটি সুবিশাল সাইনবোর্ড। নতুন, সম্ভবতঃ কাল রাতে লাগানো হয়েছে। তাতে বড় বড় হরফে লেখাঃ জুন মাসের ৩য় রবিবার আজ বাবা দিবস বাবাকে তার প্রিয় জিনিসটি উপহার দিন সেলিম সাহেব একজন বাবা। তার নজরটা সাইনবোর্ডটির ওপর পড়ল। লেখাটাও মনের অজান্তে পড়া হয়ে গেল । কিন্তু তারপর ? ফেল ফেল করে তাকিয়ে থাকলেন । তাকিয়েই থাকলেন। সবকিছু যেন অর্থহীন ঠেকছে। * * * * * * বত্রিশটি বছর আগের কথা। মাস দিন তারিখ সব মিলে গেছে। তফাৎ কেবল ক্ষণটাতে। পুরোপুরি কাকতালীয় হয়েও হল না। আসলে কাকতালীয় বলে কিছু নেই। সবই বিধাতার ইচ্ছা। সেদিন বাদ এশা। সেলিম সাহেব অস্থির চিত্তে বারান্দায় পায়চারী করছেন। আড়াই বছরের মনিরকে পাশের রুমে ঘুম পাড়িয়ে রেখেছেন। ওদিকে আঁতুড় ঘর থেকে মুনিরের মার কোঁকানির আওয়াজ আসছে। ঘণ্টা দুই হবে, প্রসব বেদনা উঠেছে। সেলিম সাহেবের অস্থিরতা কেবল বাড়ছে আর বাড়ছে। এক সময় বড় আপা বের হয়ে আসেন। কিন্তু কিছু বলার আগেই নবজাতকের কান্নার আওয়াজ সেলিম সাহেবের কানে প্রবেশ করে। মনিরের বোন হয়েছে। খুব সুন্দর। হাসিমুখে শুধান বড় আপা। শুকরিয়া , সব খবর ভাল তো ? জি, ভালো। আপনি এবার ঘুমাতে যান। আমরা সবাই আছি। 


* * * * * * মনিরের বোন বড় হচ্ছে। আদর করে নাম রাখা হয়েছে মনিরা । শৈশব পেরিয়ে স্কুলে ভর্তি হল। তারপরে একে একে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শেষ করল। বিয়ে হল।